দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ম্যাচের আগে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টাইগারদের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে কেমন দেখছেন—এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, সহজ কোনো টেস্ট ম্যাচ তিনি কখনো খেলেননি। বাংলাদেশও শক্ত প্রতিপক্ষ হবে বলে মনে করেন তিনি।
কামিন্স বলেন, বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় খুব একটা দেখেনি। তাই ম্যাচের আগে কিছুটা অজানাও থাকছে। তবে গত কয়েক বছরে বাংলাদেশ বেশ কিছু বড় জয় পেয়েছে এবং দলে ভালো প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তাই তাদের বিপক্ষে অস্ট্রেলিয়াকে প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশের দল নিয়ে এখনই চূড়ান্ত মূল্যায়নে যেতে চান না কামিন্স। তিনি বলেন, কয়েক সপ্তাহ পর জিজ্ঞেস করলে হয়তো আরও ভালোভাবে বলতে পারবেন। তবে আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে কিছুটা নার্ভাস থাকতে হয়, কারণ তাদের দলে বেশ কয়েকজন বড় মাপের খেলোয়াড় রয়েছে।
ডারউইনের উইকেট নিয়েও ইতিবাচক ধারণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাঁর মতে, উইকেটটি শক্ত এবং ব্যাটিংয়ের জন্য ভালো হতে পারে। গত বছর সেখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচে ভালো ব্যাটিং উইকেট দেখা গেলেও পেস ও বাউন্সও ছিল বলে জানান তিনি। এবার উইকেটটি ঠিক কেমন আচরণ করবে, তা নিয়ে এখনো নিশ্চিত নন কামিন্স।
এমএস/